মানবতার ফেরিওয়ালা হাজি মোঃ মনিরুল হককে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসীসাভার।

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব হাজি মোঃ মনিরুল হককে দেখতে চান বলে জানিয়েছেন ইউনিয়নের সাধারণ জনগণ। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে তিনি অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাজি মোঃ মনিরুল হক গরিব-দুঃখী ও অসহায় মানুষের একজন বন্ধু হিসেবে এলাকায় পরিচিত। দরিদ্র মানুষের বাসস্থানের ব্যবস্থা, অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি নিয়মিতভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান এলাকাবাসী।বিরুলিয়া ইউনিয়নের বাসিন্দারা আরও বলেন, বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার কারণে হাজি মোঃ মনিরুল হকের প্রতি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে। তার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এলাকার মানুষ সন্তুষ্ট বলেও জানান তারা।এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে সুযোগ পেলে হাজি মোঃ মনিরুল হক বিরুলিয়া ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং এলাকার সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আগামী দিনে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বিরুলিয়া ইউনিয়নের অনেক সাধারণ মানুষ।স্থানীয়দের মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে—মানবতার সেবায় যিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, সেই হাজি মোঃ মনিরুল হকই হতে পারেন বিরুলিয়া ইউনিয়নের আগামী দিনের যোগ্য নেতৃত্ব।

স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *